নিউজ ডেস্ক

মঙ্গলবার ৩ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে ছাত্র নেতাদের এক বৈঠক শেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সবাই সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করে। সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সব ধর্মের মানুষ এক।

তিনি বলেন, ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের কোন বিভেদ নেই। ভারতীয় মিডিয়া বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগই শুধু সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করে, ভারত সরকারের এটা ভুল ধারণা ।