
ফুলবাড়ীতে ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিতে যুবদের অর্ন্তভূক্তি বিষয়ক সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার ৪ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) বাস্তবায়নে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিতে যুবদের অর্ন্তভূক্তি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।
সভায় বক্তব্য রাখেন,টেকনিক্যাল অফিসার ইয়ুথ লীড ইলিয়াস আলী, ১ নং নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফিল্ড ফেসিলিটেটর, আফরোজা হেপী,নূরজাহান,জাহিদুল ইসলাম , রনজিৎ সহ ৬ ইউনিয়নের বাল্যবিবাহ নিরোধ কমিটি ও যুব সংগঠনের সদস্যরা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.