
ব্রাহ্মণবাড়িয়ার কসবার সাবেক পৌর মেয়র কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইলিয়াছ ও তার ভাই মোঃ জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলার খালপাড়ার মরহুম সামসুল অঅলমের স্ত্রী সাঈদা সুলতানা (সুপ্রিয়া) ।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে তিনি লিখিত বক্তব্যে জানান, ২০১৮ সালে মারা যায় তার স্বামী। এক মেয়ে দুই ছেলেকে নিয়ে অহসায় অবস্থায় জীবনযাপন করছে। এমতাবস্থায় কসবা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইলিয়াছ ও তার ভাই মোঃ জাহাঙ্গীরের ভ‚মি দখলসহ নানা অত্যাচারে এলাকা ছাড়া হয়ে আছে। তিনি আরো বলেন, দেশের সার্বিক পরিস্থিতি পরিবর্তনের পর আইনশৃঙ্খলা বাহিনী নমনীয়তার সুযোগে ইলিয়াস ও তার ভাই জাহাঙ্গীর আমার জায়গা জবর দখল করে রেখেছে। দখলের খবর পেয়ে সেখানে ছুটে গেলে ইলিয়াছ ও তার ভাই জাহাঙ্গীর বাহিনী আমার উপর চড়াও হয়ে আমাকে হত্যার হুমকি দেয়। এরপর থেকে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি।
২০১৪ সালে একটি দলিল মূলে আমি ও আমার সন্তানেরা স্বামীর নিটক হইতে প্রায় ৪ একর জমির মালিক হই। সম্প্রতি ইলিয়াছ ও তার ভাই জাহাঙ্গীর দলবল নিয়ে ওয়ারিশ সূত্রে পাওয়া আমার একটি বাড়ি দখল করে নেয় এবং অবশিষ্ট বাড়িঘর ভাংচুর ও অগ্নি সংযোগ করে। আরো কিছু সম্পত্তি দখলের চেষ্টা করতেছে। এব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামলা করেছেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.