
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৩০০ জন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে রোটারি ক্লাব অফ ঢাকা সিটি'র কম্বল বিতরণ। শুক্রবার বিকালে উপজেলা রামজীবন ইউনিয়নের রামজীবন উচ্চ বিদ্যালয় মাঠে ইঞ্জিনিয়ার মোঃ রুবেল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি'র বক্তব্যে রাখেন, রাতিল আর এ টিম্বার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঢাকার চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি'র বক্তব্যে রাখেন, থানা অফিসার ইনচার্জ হাকিম আজাদ, রোটারি ক্লাব অফ ঢাকা সিটির সভাপতি আমিনুল ইসলাম নিরব, টঙ্গী কেমিক্যাল বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, রামজীবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, পেয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সোলায়মান, মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন। পরে ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.