মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় বারের মতো ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৪। ৭ ডিসেম্বর শনিবার  কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দয়াময়ী পাইলট একাডেমী কেন্দ্রে সকাল ৯.৩০ মিনিটে শুরু হয়ে ১১ ঘটিকায় পরীক্ষা শেষ হয়।

সরকারি – বেসরকারি মোট ৬১ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৯৮ জন প্রথম থেকে পঞ্চশ শ্রেণির শিক্ষার্থী ফুল শিক্ষাবৃত্তির আওতায় পরীক্ষায় অংশ গ্রহণ করেন। ১০ জন কর্মকর্তা , ২৪ জন কক্ষ পরিদর্শক সহ ৩০ জন ভলান্টিয়ার বৃত্তি পরীক্ষায় সহযোগী হিসেবে কর্মরত ছিলেন। 

কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন ডি এম একাডেমীর প্রধান শিক্ষক আনিছুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করেন ফুল শিক্ষাবৃত্তির সদস্য সচিব আব্দুল কাদের।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, আরো উপস্থিত ছিলেন,হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা, রংপুর বিভাগীয় হিসাব রক্ষণ অফিস, রংপুর, ছাইদুল হক।

ফুল শিক্ষাবৃত্তির সদস্য সচিব আব্দুল কাদের জানান,আজকে নাগেশ্বরী উপজেলার ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষায় সরকারি/বেসরকারি মোট ৬১ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৯৮ জন প্রথম থেকে পঞ্চশ শ্রেণির শিক্ষার্থী ফুল শিক্ষাবৃত্তির আওতায় পরীক্ষায় অংশগ্রহণ করেছে, আমাদের ফুলবৃত্তি কার্যক্রম জেলার বিভিন্ন উপজেলায় অব্যাহত থাকবে। 

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান, ফুল শিক্ষাবৃত্তির মাধ্যমে অনেক ছাত্র-ছাত্রী মেধা বিকাশের সাথে সুযোগ- সুবিধা পাবে। এ ধরনের কার্যক্রমের জন্য ফুল সংগঠনের পরিচালক কে ধন্যবাদ জানাচ্ছি। 

এ বিষয়ে ডি এম একাডেমীর প্রধান শিক্ষক আনিছুর রহমান জানান, বেশ কিছুদিন থেকে এই ধরনের পরীক্ষা না থাকায় শিক্ষার্থীরা আগ্রহ সহিত পরীক্ষা দিচ্ছে আর এ ধরনের সমাজ কল্যাণমূলক কাজ করার জন্য ফুল সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি।