
নারী-কন্যার সুরক্ষা করি,সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উপলক্ষে বেলাবোতে র্যালী, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইউসুফ ভূঞা, বাংলাদেশ মহিলা পরিষদের বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি সহ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে তিন জন জয়িতার মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থীসহ বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী বৃন্দ ওবিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তব্যে বক্ততা গন বেগম রোকেয়া বেগম ও বতর্মান নারীদের নিয়ে বিভিন্ন আলোচনা করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.