
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা, র্যালি ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্যে রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান, উপলো জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর বিএনপি'র আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া প্রমূখ। পরে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা। এর আগে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.