
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যােগে মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়নে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন। সংগঠনের সভাপতি এডভোকেট ইসলাম উদ্দিন দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী অনার্স কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর নূর মোহাম্মদ,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, অধ্যক্ষ শামসুজ্জামান আশরাফী প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: খবির উদ্দিন,কবি আল মাহমুদ স্মৃতি রক্ষা পরিষদ সাধারণ সম্পাদক লিটন হোসেন জিহাদ,এডভোকেট মো: মোজাম্মেল হক প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.