সিদ্দিকুর রহমান ইমন
নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর রক্তের বাঁধনে বাঁধি প্রাণ স্বেচ্ছায় করি রক্তদান এই স্লোগানকে ধারণ করে আল ইনসাফ সমাজ কল্যান সংগঠন এর উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মাধবদী থানাধীন মহিষাসুরা ইউনিয়নের বদ্দের কান্দা এলাকায়।

এ সময় তারা প্রায় কয়েক শতাধিক মানুষকে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিত করেছে। তাদের এ মহৎ কাজে স্থানীয় জনসাধারণ আল ইনসাফ সমাজ কল্যাণ সংগঠনের ভুয়ূশী প্রশংসা করেন।

জানা যায় যে মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাবের আয়োজনে ও আল ইনসাফ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে এ ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের মানবিক স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।