
সিয়েরা লিওনের ১১ বছর বয়সি এক মেয়ে জানিয়েছে, টিউনিশিয়ার কাছে ৪৫ যাত্রী নিয়ে ডুবে যাওয়া এক নৌকায় ছিল সে৷ নৌকাটির বাকি সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে৷
অভিবাসনপ্রত্যাশীদের বহন করা নৌকাটি ডুবে যাওয়ার পর তিনদিন সাগরে ভেসে ছিল ১১ বছর বয়সি শিশুটি৷ বুধবার উদ্ধার সংস্থাগুলো ভূমধ্যসাগর থেকে তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়৷
শিশুটি উদ্ধারকারীদের জানিয়েছে যে টিউনিশিয়ার এসফাকেস থেকে ৪৫ যাত্রী নিয়ে নৌকাটি ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল৷
ভূমধ্যসাগরে অভিবাসী উদ্ধারে সহায়তাকারী সংস্থা কম্পাসকালেক্টিভ বলেছে, ‘‘আমরা ধারনা করছি সেই অভিবাসী নৌকাটির একমাত্র জীবিত যাত্রী এবং বাকি ৪৪ জন ডুবে গেছেন৷''
কম্পাসকালেক্টিভের দেয়া তথ্য অনুযায়ী, একটি উদ্ধার জাহাজ অন্য একটি উদ্ধার অভিযানে যাওয়ার সময় গভীর রাতে শব্দ শুনে শিশুটিকে সাগরের জল থেকে উদ্ধার করে৷ খবর: ডিডব্লিউ
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.