নিউজ ডেস্ক
আজ ১৪ ডিসেম্বর শনিবার সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের সিনিয়র নেতাসহ শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদদের আত্মত্যাগে বলীয়ান হয়েই সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের পূর্ব মুহূর্তে পাক-হানাদার বাহিনী বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের তুলে নিয়ে গিয়ে হত্যা করে। ১৯৭১ সালে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে যুদ্ধ করেছিল একটা স্বাধীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য। এটি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে। বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের অনুপস্থিতি নিয়ে তিনি বলেছেন গণতন্ত্র হত্যা করে জনবিচ্ছিন্ন হয়েছে বলেই আওয়ামী লীগের এমন পরিণতি।

