
দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবেনা বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান৷ শনিবার দুপুর বারোটার দিকে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
এসময়, শিল্প উপদেষ্টা আরও বলেন, গত সাড়ে পনেরো বছরে গ্যাস খনন করা হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিলো৷ ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। গত সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির কথা উল্লেখ করে সেগুলো নিরসনের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এসময়, শিল্প সচিব জাকিয়া সুলতানা সহ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরি, পুলিশ সুপার মো.আব্দুল হান্নান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.