
সারা দেশে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন সবস্তরের মানুষ। দিবসটিতে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দল ও সংগঠন।
আজ ১৪ ডিসেম্বর শনিবার সকাল থেকে রাজধানীসহ অন্যান্য জেলায় শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন সবস্তরের মানুষ।
দেশের বিভিন্ন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় জেলা প্রসাশন। পরে বিএনপি, সিটি কর্পোরেশন ও প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা জানায়। এছাড়া আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.