মোঃ আশিকুর রহমান
১৫ ডিসেম্বর ২০২৪খ্রি. রোজ রবিবার ২নং বদলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পাহাড়পুর বাজারে আজমিরীগঞ্জে সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা বদ্ধপরিকর স্লোগানকে ধারণ করে আজমিরীগঞ্জে গণঅভ্যুথান উত্তর জনসভা অনুষ্ঠিত হয়।
আজমিরীগঞ্জের ২নং বদলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল কাদির সভাপতিত্বে ও ২নং বদলপুর ইউনিয়ন বিএনপির যুগ আহব্বায়ক গৌর হরি সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন এডঃ হাবিবুর রহমান, আহব্বায়ক, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি,ইসমাইল হোসেন সরস, যুগ্ম আহরারক, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি,মাসুদ পারভেজ, যুগ্ম আহবায়ক, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি, মোশারফ হোসেন বাবুল, যুগ্ম আহবায়ক, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি,গোলাম মোস্তফা মধু, যুগ্ম আহ্বায়ক, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি,মোঃ কুতুব উদ্দিন, হয় আহবায়ক, আজমিরীগঞ্জ পৌর বিএনপি,ফজলু রহমান, সাবেক সভাপতি, আজমিরীগঞ্জ পৌর বিএনপি। এছাড়াও আজমিরীগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিটের বিএনপি নেতৃবৃন্দ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন।

