মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা কর্মসুচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পার্পন করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে ফুলবাড়ী কাছারি মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,ফুলবাড়ী থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ অঙ্গসংগঠন, বিভিন্ন দপ্তর, বিভিন্ন সংগঠন ফুলের ডালা অর্পণ করেন। 

এরপর উপজেলা চত্বরে মেলা পরিদর্শন করেন,উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম,ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ, সাবেক কমান্ড মজিবর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম কনক, কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন,আইসিটি অফিসার আফসার আজমল আবসার, মৎস্য কর্মকর্তা সিরাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সংগীতা সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আকবর কবীর, জসিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মমিনুল ইসলাম মমিন, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, সাধারণ মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ  আরো অনেকে। 

পরিদর্শন শেষে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ের উপর অংশগ্রহণে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারকারীদের পুরস্কার বিতরণ ও রাতের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্য দিয়ে সমাপ্তি হয়।