আবদুর রউফ আশরাফ
নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের বানিয়াচং বড়বাজারে ঢাকা টঙ্গীতে রাতের আঁধারে তাবলীগ জামাতের সাদপন্থীদের পরিকল্পিত হত্যার প্রতিবাদে বানিয়াচং উপজেলার আলেম-উলামাদের নেতৃত্বে আলেম-উলামা ও তাবলীগের সাথীদের নিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ডিসেম্বর (বুধবার) এশারের নামাজের পর স্থানীয় দারুল কুরআন মাদ্রাসা মাঠে মুসল্লীগন নামাজ শেষে একত্রিত হয়ে বিশাল প্রতিবাদী মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্হানীয় শহীদ মিনারে সমাবেশ করেন। জানা যায়, আজ বাদ আসর বানিয়াচং উপজেলা মারকাজে আলেম-উলামা ও তাবলীগের সাথীরা মশওয়ারায় বসে এবং সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে বাদ এশা প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল করেন।

সমাবেশে বক্তরা বলেন বলেন,টঙ্গীতে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত দ্রুত গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানান। এসময় বানিয়াচং উপজেলার শীর্ষস্থানীয় আলেম-উলামা, মাদরাসার ছাত্র, তাবলীগের সাথীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।