জাবির আহম্মেদ জিহাদ
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনকারী মালিকদের সংগঠন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ)নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ২০২৫ ও ২০২৬ সালের জন্য দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা ফ্রিলান্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ। সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল আলম। এছাড়া সহসভাপতির দায়িত্ব পালন করবেন এম এ তাহের এবং প্রকৌশলী এস কে মোহাম্মদ রুহুল আমিন।*

ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন নিতাই পাদা সাহা।

নবনির্বাচিত কমিটির এক্সিকিউটিভ মেম্বাররা হলেন মাফুজ উর রহমান ভূঁইয়া, আমিনুল ইসলাম, নাজনীন আক্তার, মুন্সি সিদ্দিকুর রহমান, এ এস এম ইয়াসির আরাফাত, সাঈফ উদ্দুল্লাহ, মো. ইরফানুল হক, শেখ মনোয়ার আহমেদ, শাহ রাফিউল কবির, এ. কে.এম কামরুল হুদা, মো. সোবাইল বিন আলম, মো. লুৎফুর রহমান, ইমরান চৌধুরী, মো. হুমায়ুন কবির টিপু এবং মো. হাসিবুল বাশার।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবায়নযোগ্য জ্বালানি খাতকে আরও শক্তিশালী এবং টেকসই করতে নবনির্বাচিত কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।