শাকিল আহমদ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ঝাকজমক আয়োজনের মধ্য দিয়ে প্রেরণা মেধাবৃত্তি পরীক্ষা সফল ভাবে সমাপ্তি হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বড়লেখা পৌর-শহরের পিসি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ ঘটিকা হইতে দুপুর ১ ঘটিকা পর্যন্ত প্রেরণা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে পরীক্ষার হল পরিদর্শন করেন ,প্রেরনা মেধা ভিত্তির মৌলভীবাজার জেলা কমিটির,প্রধান উপদেষ্টা মাওলানা আমিনুল ইসলাম, উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান।
অন্যান্যদের মধ্যে হল পরিদর্শন করেন প্রেরনা মেধাবৃত্তি পরীক্ষার মৌলভীবাজারের সম্বনয়ক অধক্ষ্য ইয়ামীর আলী,
প্রফেসর মামুনর রশিদ, প্রেরণা মেধাবৃত্তি পরীক্ষার বড়লেখা কেন্দ্রের পরিচালক অধ্যাপক এম. এ মুয়াইমিন, সদস্য সচিব রশিদ আহমদ খান, কেন্দ্র সদস্য সচিব জাহিদ আহমদ খান,
প্রেরণা মেধাবৃত্তি পরীক্ষার বড়লেখা উপজেলার প্রধান উপদেষ্টা এমাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম বড়লেখা থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল কাইয়ুম, সিনিয়র সাংবাদিক আব্দুর রব প্রমুখ।
উল্লেখ্য,জানাযায় প্রেরনা মেধাবৃত্তি পরীক্ষায় মোট শিক্ষার্থী ৬১২ জন রেজিষ্ট্রেশন করে তবে এর মধ্যে ৪৬৯ জন শিক্ষার্থী পরীক্ষা অংশ গ্রহন করে। অথ্যাৎ পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল ৭৮%।
সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর ১ ঘটিকা পর্যন্ত শান্তি শৃঙ্খলা ভাবে শিক্ষার্থীরা পরীক্ষা গ্রহণ করে সফল ভাবে তা সমাপ্তি হয়েছে। এদিকে অতিথি বৃন্দগন বলেন শিক্ষার্থীদের পড়াশোনায় আরো বেগবান করার জন্য উদার্ত আহবান জ্ঞাপন করছি, পাশাপাশি সোনার বাংলা গড়তে হলে প্রথমে শিক্ষার্থীদের কে মেধাবী হিসাবে গড়ে তুলতে হবে, তাই প্রতিবছর এই রকম প্রেরণা মেধাবৃত্তি পরীক্ষা যেন চলমান থাকে এমনটি প্রত্যাশা।

