শারীরিক ও মানসিক প্রশান্তি ও মাদকমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্ভুদ্ধ করতে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে গণেরগাওয়ে আয়োজন করা হয় গণেরগাও প্রিমিয়ার লীগ-২০২৪-২৫ ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৩ এর।

২৯ ডিসেম্বর রোববার সকালে নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক রফিকুল ইসলাম, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর সভাপতি মো. আল-আমীন রহমান, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, ব্রাদার্স ড্রাইং এর পরিচালক মোতালিব হোসেন, শিলমান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী সানাউল্লাহ মিলন এবং শিলমান্দী ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্ট উদ্ভোধন করেন। খেলায় মোট ৫ টি দল অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত অতিথিগণ খেলার প্রতি তরুণ প্রজন্মের অনিহায় ইলেকট্রনিকস ডিভাইসের প্রতি আসক্তিকে দায়ী, খেলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বৃদ্ধি করণে যথাযথ কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণসহ নানা বিষয়ে বক্তব্য রাখেন।

খেলার টচ করেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর সভাপতি মো. আল-আমিন রহমান। এরপরে অতিথিগণ বেট-বল নিয়ে কিছুক্ষণ খেলাধুলা ও করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.