মোস্তাফিজার রহমান
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গার্ল সাপোর্টার প্রজেক্টের বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বাল্যবিবাহ বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বড়ভিটা উচ্চ বিদ্যালয় মাঠে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও একশনএইড বাংলাদেশের মঞ্চে বাল্যবিবাহ বিরোধী নাটক, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা, বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীদের নিয়ে ঝুড়িতে বল নিক্ষেপ, চেয়ার খেলা ও একক অভিনয় অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন,বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন,স্পন্সরশীপ অফিসার বিমল চন্দ্র মন্ডল,প্রোগ্রাম অফিসার আব্দুল কুদ্দুস সরকার,নুরন্নবী ইসলাম,কেস ওয়ার্কার রিম্পা রানী রায় , ওয়ার্কার এনামুল হক,কমিউনিটি মবিলাইজার রুহুল আমীন,ও গীতা রানী পাল,স্পন্সরশীপ এসিস্ট্যান্ট শিমু বেগম ও আরিফা বেগম সহ আরও অনেকে।

