
বাগেরহাটের রামপালে আগুনে পুড়ে সর্বশান্ত হলেন হতদরিদ্র দিনমজুর মোঃ হানিফ শেখ। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার কিসমত ঝনঝনিয়া গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে মোঃ হানিফ শেখ পরিবারের সদস্যসহ ঘুমিয়ে ছিলেন।এমনটা অবস্থায় রাত সাড়ে ৪ টায় কাঠ ও গোলপাতায় নির্মিত ঘরে আগুন লাগে।
আগুনে তাদের সকল মালামালসহ প্রায় ৪০ মন ধান পুড়ে যায়। এতে তার লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন সে পরিবারসহ খোলা আকাশের নিচেয় এই শীতে মধ্যে বসবাস করছেন। এ ঘটনায় ভুক্তভোগী ক্ষতিপূরণ চেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেছেন বলে জানা গেছে ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.