
বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম- এর মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও মোনাজাত করে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। ভোটের মাধ্যমে জনগণের সরকার ফিরে আসবে।
মঈন খান বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। সংস্কার থেমে থাকবে না। আগে সংস্কার পরে নির্বাচন কিংবা আগে নির্বাচন পরে সংস্কার কোন অর্থবহ কথা নয়।
তিনি আরও বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে সংস্কার চলবে। দেশের মানুষ ভোট দিতে চায়। নির্বাচনের জন্য অত্যাবশকীয় সংস্কার করতে হবে। সমন্বয়ের মাধ্যমে অতি প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চলবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.