নিউজ ডেস্ক
রোববার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত সেমিনারে সৌদির রাষ্ট্রদূত ইসা আল দুহাইলান অভিযোগ করে বলেন, বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরবের আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করলেও তাদের স্বাগত জানানো হয়নি।
অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ভালো বলা হলেও আদতে সেটা নয়। বর্তমানে পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সেমিনারে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কিছু মানুষ ব্যক্তিস্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। তার অভিযোগ, পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি- আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করলেও; স্বাগত জানানো হয়নি।

