মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

বৃহস্পতিবার ৯ ডিসেম্বর বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস)অফিসে, সংস্থাটির বাস্তবায়নে এমপাওয়ারিং গার্লস এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রজেক্টের আওতায় বাল্যবিবাহ প্রতিরোধ ও উদ্যোক্তা উন্নয়নে উপজেলার ২৪ জন কিশোরীদের মাঝে ২৪টি সেলাই মেশিন বিতরণ করেছে।

কিশোরীরা লেখাপড়ার পাশাপাশি আয়বৃদ্ধি করার মাধ্যমে নিজেদের লেখাপড়ার খরচ নিজেরাই বহণ করে পরিবারকে সহযোগিতা করবে।

ফলে দরিদ্র পরিবারের বাবা-মা মেয়েশিশুকে বোঝা হিসেবে ভাবার পরিবর্তে সম্পদ হিসেবে ভাববে এবং বাল্যবিবাহ আয়োজন করার পরিবর্তে মেয়ের লেখাপড়া চালিয়ে যেতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

এভাবে মেয়েশিশুরা বাল্যবিবাহ এর কবল থেকে রক্ষা পেয়ে সাফল্যের সাথে এগিয়ে যাবে এ লক্ষ্যেই প্রকল্পটি তার কাজসমূহ বাস্তবায়ন করে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন, প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার আব্দুল কুদ্দস সরকার,নুরন্নবী ইসলাম,স্পন্সরশীপ অফিসার বিমল চন্দ্র মন্ডল,প্রোগ্রাম অফিসার,কেস ওয়ার্কার এনামুল হক,রিম্পা রানী রায়,কমিউনিটি মোবিলাইজার রুহুল আমীন, গীতা রানী পাল সহ আরও অনেকে।