
নরসিংদীর মনোহরদীতে কোরআনে দুইজন নারী হাফেজাকে স্বর্ণপদক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন আদর্শ মহিলা হিফজ মাদ্রাসা প্রাঙ্গণের অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা ও স্বর্ণপদক পুরস্কার দেওয়া হয়। তারা অত্র মাদ্রাসার হিফজ বিভাগ থেকে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। স্বর্ণপদক পাওয়া হাফেজারা হলেন- হাফেজা সাবিকুন্নাহার, হাফেজা তানজিনা মীম।
এসময় তাদেরকে আধাভরি ওজনের একটি করে স্বর্ণের চেইন ও সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয়। অনুষ্ঠান শেষে নবীন ছাত্রীদের হিফজের সবক দেওয়া হয়। অনুষ্ঠানে আদর্শ মহিলা হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাহমুদ হাসান, মাওলানা মুফতি আশরাফ আলী যুক্তিশাহী, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,কার্যকরী সদস্য মো. মোবারক হোসেনসহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যগণ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বর্ণপদক প্রাপ্ত হাফেজা তানজিনা মীমের পিতা মো.জুলহাস মিয়া বলেন,কোরআনের হাফেজদের এধরণের সংবর্ধনা ও স্বর্ণপদক দেওয়ার উদ্যোগ সত্যিই প্রশংসনীয় কাজ।
এজন্য তিনি মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এতে অন্যেরা কোরআন শিক্ষার প্রতি আরোও উৎসাহিত হবে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.