নাইম হোসেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সংগ্রামী ছাত্র-জনতার উদ্যোগে আজ রাজশাহী দুর্গাপুরে সকাল ১০টা ৩০ মিনিটে, দূর্গাপুর উপজেলা পরিষদ গেট থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। এবং দুর্গাপুর থানা মোড়ে শেষ হয়, যেখানে তারা বিভিন্ন ধরনের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছে। আন্দোলনকারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, বিশেষত শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানে সমতা প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দিয়েছেন এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।
আজ, ১১ জানুয়ারি ২০২৫, দুর্গাপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সংগ্রামী ছাত্র-জনতা একটি প্রতিবাদী লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করে। ছাত্র আন্দোলনের নেতারা জানান, তারা সমাজের প্রতিটি স্তরে বৈষম্য দূর করতে চান এবং বিশেষভাবে শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং সরকারি চাকরির ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন।
এছাড়া, আন্দোলনকারীরা স্থানীয় জনগণের কাছে এই লিফলেটগুলো তুলে ধরে, তাদের জানায় যে সমাজের প্রতিটি স্তরে সমতা এবং ন্যায্যতার জন্য সংগ্রাম চলছে। তারা জনগণকে সচেতন করে তোলার পাশাপাশি, সরকারের কাছে তাদের দাবি তুলে ধরতে আহ্বান জানায়।
জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুর্গাপুর উপজেলা, রাজশাহী।
এই সময় উপস্থিত ছিলেন,
কেন্দীয় ছাত্র প্রতিনিধি,মোঃ ফাতিন মাহাদি।
রাজশাহী জেলা ছাত্র প্রতিনিধি, নাহিদুল ইসলাম সাজু।
মোঃ হাসিব এবং শোয়াইব হাসান প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সংগ্রামী ছাত্র-জনতার এই প্রতিবাদ কর্মসূচি এবং লিফলেট বিতরণ কর্মসূচি দুর্গাপুরে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সামাজিক ন্যায্যতার প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। আন্দোলনকারীরা আশা করছেন, সরকারের নীতি ও পদক্ষেপে পরিবর্তন আসবে এবং সমাজে সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে।

