
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছোড়া গুলিতে এক যুবক আহত হয়েছে। গতরাত রাত শনিবার আনুমানিক ২ টার সময়ে উপজেলার ৪নং কাঞ্চনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধোপা পাড়া টেকে এ ঘটনা ঘটে।
আহত মোঃ এরশাদ (৪৫) কাঞ্চনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বকশীরখীল এলাকার মৃত আবদুল মান্নান এর সন্তান। গতকাল রাতে তাঁকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহয়তায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনা সুত্রে জানা যায়,শনিবার ১১/০১/ ২০২৫ ইং রাত আনুমানিক ২টার সময়ে সাতকানিয়ার ০৪ নং কাঞ্চনা ইউনিয়নের ০৯নং ওয়ার্ড গুরগুরি তাফসীরুল কুরআন মাহফিল শেষ করে নিজ বাড়ীতে ফেরার সময়ে মোঃ এরশাদ সিএনজি যোগে কাঞ্চনা ০৮ নং ওয়ার্ড ধুপিপাড়া টেকে এসে পৌছালে অজ্ঞাতনামা ৪-৫ জন তাদের উপর অতর্কিতভাবে গুলি চালায় । এতে এরশাদ গুরুতর আহত হয়।
এই বিষয়ে ঘটনার সূত্রপাত হয়, দক্ষিন কাঞ্চনার কনির দোকান জিএম চৌধুরী বাড়ি, ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কালোবাসির সন্তান মোঃ আব্দুল হাকিম(৩৮) কে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া ফলে আজকের ঘটনাটি ঘটেছে এবং ইউসুফ,আবু বকর, রিফাত ও পিচ্চি মিজান ঘটনা ঘটাইতে পারে মর্মে ধারণা করা হচ্ছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.