
১৮ই জানুয়ারী অনুষ্ঠিত হওয়া সম্মেলন বাতিলের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির একাংশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে রবিবার দুপুরে শহরের পৌর মুক্ত মঞ্চে জেলা বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের আয়োজিত সমাবেশে বক্তরা বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় কোনো সম্মেলন অনুষ্ঠিত হতে দেয়া হবে না।
এ সময় বক্তারা বলেন ,বিএনপির একটি অংশ নানাভাবে ফ্যাসিষ্ট আওয়ামীলীগের নেতাকর্মীদের রাজনীতিতে পুণবাসনের চেষ্টা চালাচ্ছে। সংস্কার বাস্তবায়ন না করে কোনো অবস্থাতেই বিএনপির সম্মেলন করতে দেয়া হবে না। অবিলম্বে সম্মেলন স্থগিত করা না হলে আগামী ১৬ই জানুয়ারী আমরণ অনশন সহ কঠোর কর্মসূচী দেয়া হবে। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ.বি.এম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন প্রমুখ।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যাক নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হয়। উল্লেখ্য আগামী ১৮ ই জানুয়ারি জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে জেলা বিএনপির রাজনীতি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.