নিউজ ডেস্ক
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সর্বদলীয় বৈঠকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,ঐক্যের মাধ্যমে অর্ন্তবর্তী সরকারের সৃষ্টি, আপনাদের সঙ্গে দেখা হলে, বসতে পারলে খুব ভালো লাগে। মনে সাহস পাই। কারণটা পরিষ্কার, এ সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাধ্যমে, ঐক্যের দ্বারা এটা সৃষ্টি। একতাই আমাদের শক্তি, তাই ঐক্যবদ্ধভাবেই জুলাই ঘোষণাপত্র তৈরি করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে।
প্রধান উপদেষ্টা বলেন, যখন আমরা নিজেরা নিজেরা কাজ করি, তখন দেখি একা পড়ে গেছি, আশপাশে কেউ নেই আপনারা। তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে কাজ করি তখন মনের মধ্যে সাহস বাড়ে, একতাবদ্ধভাবে আছি। একতাতেই আমাদের জন্ম। একতাতেই আমাদের শক্তি।
তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সে সরকার নতুন উদ্যম পায়। সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয়। সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতসহ অধিকাংশ রাজনৈতিক দল অংশ নিয়েছে।

