
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় তরুণ্যের অহংকার বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কম্বল বিতরণ করেছেন ইসফা খাইরুল হক শিমুল, সাবেক সহ-সভাপতি পুঠিয়া থানা কমিটি বিএনপি সদস্য ।
শুক্রবার (১৭ই জানুয়ারি) বিকেলে উপজেলার আলিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে মনোনয়ন প্রত্যাশী ইসফা খাইরুল হক শিমুলের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা আব্দুল ওয়াহাব, মমিনুল হক মমিন খবির উদ্দিন খবির, মোক্তাদের হোসেন মন্টু ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা এবং আরও উপস্থিত ছিলেন বিএনপির ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা ।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইসফা খাইরুল হক শিমুল তার বক্তব্যে জানান তরুণ্যের অহংকার আমার আইকনিক লিডার তারেক রহমানের নির্দেশে জনগণের শীত নিবারণের লক্ষ্যে আমার ক্ষুদ্র প্রচেষ্টা। প্রাণপ্রিয় সংগঠন বিএনপি সর্বদা জনসাধারণের সঙ্গে রয়েছে জনগণের কল্যাণে আমরা কাজ করে চলেছি। এবং ভবিষ্যতেও করে যাব।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.