মোস্তাফিজার রহমান
বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে রবিবার ১৯ জানুয়ারি রাত সাড়েসাতটায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৪নং বড়ভিটা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে- বড়ভিটা ইউনিয়ন কৃষকদলের সভাপতি ওহাব আলী মাস্টারের সভাপতিত্বে কৃষক সমাবেশ ও শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান খন্দকার,সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন।
এসময় বক্তব্য রাখেন,কুড়িগ্রাম জেলা কৃষক দলের আহবায়ক রিপন রহমান,সদস্য সচিব রুকোনুজ্জান রুকু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নজির হোসেন,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, ফুলবাড়ী উপজেলা যুব দল ও ছাত্র দলের সভাপতি শামসুজ্জামান হাসু,উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম আরিফ।
এসময় উপস্থিত ছিলেন,জহুরুর হক মাস্টার,ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন- সাধারন সম্পাদক আরাবুর রহমান পাশা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল হক ক্লে,আব্দুল হাই সরদার, আলতাব হোসেন প্রামানিক,হাফিজুর রহমান,উপজেলা বিএনপির সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,বড়ভিটা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দু রহিম (সাদু)।

