নিউজ ডেস্ক
আজ শনিবার জাতীয় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন অন্তর্বর্তী সরকারের গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে ভালো হবে না।
‘মহান মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। আমীর খসরু বলেন, সব দলের সমর্থনে এই সরকার গঠন হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা উচিত। আর যদি গণতন্ত্রের বাইরে অন্য কোনও উদ্দেশ্য থাকে, সেটা ভালো হবে না। সরকারের কথাবার্তা ও আচার-আচরণে এর বাইরে কিছু চিন্তা করা সমুচিত নয়। সব বিষয়ে ঐক্য না-ও থাকতে পারে। তবে, যত দ্রুত নির্বাচন হবে, তত ভালো।

