
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদীর হাড়িধোয়া নদী পরিচ্ছন্ন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা শুরু করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

২৫ জানুয়ারি শনিবার সকালে তারুণ্যে উৎসব ২০২৫ উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদীর ভেলানগর ব্রিজ থেকে নরসিংদী নরসিংদী সদর, শিবপুর উপজেলা ও পলাশ উপজেলার বিভিন্ন স্থানে একযোগে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুভ উদ্ধোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহাব রাশেদ,নরসিংদী সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মিসেস মৌসুমি সরকার রাখি, অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান, স্থানীয় সরকার বিভাগ নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক অনজন দাশ,অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াছমিন,পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী পরিবেশ অধিদপ্তর উপপরিচালক মো: কামরুজ্জামান, নরসিংদী জেলা আঞ্চলিক পাসর্পোট অফিস উপপরিচালক গাজী মাহমুদূল হাসান, নরসিংদী পৌরসভা প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পাভেজ ভুইয়া প্রমুখ।
জানাগেছে, নরসিংদী জেলার ৩ টি উপজেলা জুড়ে হাড়িধোয়ার অবস্থান। শিবপুর, পলাশ ও নরসিংদী সদর নিয়ে তার সর্পিলাকার অবয়ব প্রবাহিত। নরসিংদীর প্রায় ৩৮ কিমি: জায়গা দখল করে আছে এই হাড়িধোয়া। শিবপুর সাধারচরের শিল্পাঞ্চল হতে মেঘনায় গিয়ে মিলিত হয়েছে হাড়িধোয়া।
এই বিশাল এরিয়া জুড়ে নদীটি অপরিচ্ছন্ন ভরাট ও কচুরিপানায় পরিপূর্ণ ছিল। যার ফলে পুরো অঞ্চলজুড়েই মৃত প্রায় নদীটি। নদীর জীববৈচিত্র্য সম্পূর্ণ হুমকির মূখে ছিল। নানান কল-কারখানার বর্জ্য-বিষাক্ত কেমিক্যাল, নানান পানীয় দ্রব্যের বোতল-প্লাস্টিকসহ পরিবেশ দূষণের সকল উপকরণ।
এসবকিছুর কারণে নদীর পানি সম্পূর্ণ ময়লা হয়ে গেছে। পরিবেশের ভারসাম্য, জলজ উদ্ভিদ ও প্রাণীজ সম্পদ রক্ষায় নরসিংদী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে হাড়িধোয়া নদী পরিচ্ছন্ন অভিযানের কার্যক্রম শুরু করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, ‘হাড়িধোয়া নদীর নরসিংদী জেলা অংশের ৩৭ কিলোমিটার ব্যাপক দূষণের কবলে। নদীর স্বাভাবিক অবস্থা দূরের কথা পানি পর্যন্ত দেখা যাচ্ছে না। এতে জীববৈচিত্র্য ধ্বংস হওয়াসহ পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।’
‘ঐতিহ্যবাহী এ নদীটির স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনাসহ দূষণমুক্ত করণের জন্য দুটি অংশে ৬০০ শ্রমিক দিয়ে কচুরিপানা অপসারণ শুরু করা হয়েছে। পানির গতিপ্রবাহ বৃদ্ধিসহ নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রাথমিকভাবে কচুরিপানা অপসারণ শুরু হয়েছে।
এর আগে নদী তীরের বর্জ্য অপসারণ কর্মসূচিও করা হয়েছে। নদীর স্বাভাবিক জীব-বৈচিত্র্য ফিরিয়ে আনতে এবং দূষণরোধে সবরকম প্রচেষ্টা চালানো হবে। কচুরিপানা অপসারণের মাধ্যমে সেটা শুরু করেছে জেলা প্রশাসন।’
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.