
আহসানুল হক নয়ন
পহেলা ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের প্রতিবাদে মশাল মিছিলের পর এবার লাঠি ও ঝাড়ু মিছিল করেছে একাংশ বিএনপির নেতা নাছির আহমেদ।
সোমবার রাতে সম্মেলনের প্রতিবাদে আয়োজিত লাঠি ও ঝাড়ু মিছিলটি শহরের কালাইশ্রী পাড়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে শিমরাইলকান্দি এলাকা যায়। পরে সেখান থেকে মিছিলটি কালিবাড়ি মোড়, টিএরোড, কোর্ট রোড, কুমারশীল মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ টেংকের পাড় মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ সময় পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুবদলের সহ সভাপতি রাশেদ কবির আকন্দ প্রমুখ।
লাঠি ও ঝাড়ু মিছিলে বিপুল সংখ্যাক নারীসহ জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা ও জেলা যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এক পক্ষ সম্মেলন সকলের প্রস্তুতি নিলেও অপর পক্ষের অনঢ় বিরোধিতার জন্য দুটি তারিখই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি।

