
২৮ শে জানুয়ারি-২০২৫ রোজ মঙ্গলবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে।
প্রতিনিধি দলে ছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি গাজী আতিকুর রহমান, সাধারণ সম্পাদক এইচ.এম. ইয়াছিন আরাফাত, প্রশিক্ষণ সম্পাদক এস.এম. সাব্বির আহমাদ, দাওয়াহ সম্পাদক আবু সাঈদ, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহা. সজীব রায়হান, স্কুল ও কলেজ সম্পাদক সোহাগ শিকদার এবং জেলা শাখার কার্যনির্বাহী সদস্য রাতুল হাসান।
এ সময় জেলা প্রশাসক মহোদয় মব জাস্টিস প্রতিরোধ ও সার্বিক শৃঙ্খলায়নে ইসলাম ছাত্র আন্দোলনের দায়িত্বশীল ভূমিকারঅভি প্রত্যাশা ব্যক্ত করেন এবং ইসলাম ছাত্র আন্দোলন সম্পর্কে এখনও পর্যন্ত কোন অভিযোগ নেই বলে প্রশংসাসূচক মন্তব্য করেন।
জেলা প্রশাসক মহোদয়কে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বার্ষিক প্রকাশনা হাদিয়া দেওয়া হয় এবং সর্বক্ষেত্রে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশা জানানো হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.