
আজ বুধবার টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক সুদৃঢ় করা হয়েছে। ইজতেমা ময়দান সিসিটিভির আওতায় থাকবে। ড্রোন এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, পুলিশ সকলের সহযোগিতায় যেকোনো ধরনের নাশকতা মোকাবেলায় সক্ষম। এ সময় তিনি গণমাধ্যমেরও সহযোগিতা প্রত্যাশা করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ইজতেমার উভয় পক্ষের আয়োজকগণ অত্যন্ত দায়িত্বশীলতার সাথে শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করবেন বলে আমরা আশাবাদী।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.