
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ কর্তৃক জামালপুর শহরে ঝটিকা মিছিল করায় এরই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর শহর বিএনপির উদ্যোগে মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় আলোচনা সভার আয়োজন করেন জামালপুর শহর বিএনপি।
শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন বাবুল,সহ-সভাপতি তরুণ হাসান কাজল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, নজরুল ইসলাম মুক্তা,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন সহ শহর ও ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ
এসময় মতবিনিময় আলোচনা সভায় শহর,ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.