
নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজে ১২৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মনমোগ্ধকর ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে সকলের মন জয় করে। ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণীল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনে সাথে সাথে মশাল প্রজ্বলন করা হয়।
তারপর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উক্ত স্কুল সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দেব প্রসাদ সাহার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবু তাহের, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: খালিদ হোসেন শিমুল।
নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খবিরুল ইসলাম সাবেক ভিপি, জেলা বিএনপির আহবায়ক সদস্য, ইলিয়াস আলী ভুইয়া (ভিপি), নরসিংদী শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল হক (জাবেদ), জেলা তাঁতীদল সভাপতি মোঃ হুমায়ুন কবির কামাল, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হাবিব, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ গোলজার হোসেন, সাবেক ছাত্রদলে নেতা নজরুল ইসলাম, উক্ত প্রতিষ্ঠান দাতা সদস্য আলহাজ্ব জাকির হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাসুদ মিয়া, সাবেক কাউন্সিলর মোজাম্মেল হক সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সি: সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুল হক, জেলা তাঁতীদল যুগ্ম সম্পাদক সেলিনা আক্তার বন্যা, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন দুলাল,শিক্ষক আব্দুল কাদির, শিক্ষক মো: রাশেদ মিয়া,শিক্ষক তপন কুমার প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.