মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পথ নাটকের মাধ্যমে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জন সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের পথ নাটক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার বিকেলে দক্ষিন মরানদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগিতায় শিমুলবাড়ী আশার আলো যুব সংগঠনে বাস্তবায়নে দক্ষিণ মরা নদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে ও শিমুলবাড়ী আশার আলো যুব সংগঠনের সাধারণ সম্পাদক মীম আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রনজিত কুমার রায়, শিমুলবাড়ী আশার আলো যুব সংগঠনের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে পথ নাটক ফুলির জীবন কাহিনী মঞ্চায়িত হয়। সবশেষে ১৩ বছরে বাল্যবিবাহের শিকার হওয়া খুশি আক্তার তার বাস্তব জীবনের চিত্র তুলে ধরে।