নিউজ ডেস্ক

ফ্যাসিস্ট আওয়ামীলীগের রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ও জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যার বিচার দাবীতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশে কর্মসূচির অংশ হিসাবে নরসিংদীতে ভিপি নুরুল হক নুর ও মো. রাশেদ খান সমর্থিত ও সদ্য নিবন্ধিত ট্রাক প্রতীকে নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার আয়োজনে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ৫ ফেব্রুয়ারি রোজ বুধবার সকালে দলের নেতৃবৃন্দ।

বক্তব্য রাখছেন গণ অধিকার পরিষদ নরসিংদী জেলা সভাপতি মো. নান্নু মিয়া


এসময় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ নরসিংদী জেলা সভাপতি মো. নান্নু মিয়া, সাধারণ সম্পাদক মো. এরশাদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ডা. নিয়াজ মোহাম্মদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, প্রবাসী অধিকার পরিষদ দ.কুরিয়া শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন রৌজাক, শ্রমিক অধিকার পরিষদ, নরসিংদী জেলা সভাপতি জনি ভুইয়া, ছাত্র অধিকার পরিষদ নরসিংদী জেলা সভাপতি শাহজামাল বাপ্পী, সাধারণ সম্পাদক মো. রবিন আহমেদ, নরসিংদী জেলা যুব অধিকার এর সভাপতি কাজী এমরান ও শিক্ষানবীশ আইনজীবী জান্নাতুল ফেরদৌস সুমি, রায়পুরা উপজেলা সভাপতি মানিক মিয়া প্রমূখ।


এসময় বক্তারা বলেন, ‘গত ১৬ বছর ধরে আমাদের কুড়ে কুড়ে তারা রক্ত চুষে পান করেছে। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা  তাদের প্রতিহত করেছি। আমাদের নেতা সাবেক ভিপি নুরুল হক নুর এই বিপ্লবে কারাগারে গিয়েছেন আন্দোলনে শরীক হয়ে এবং তিনি কারাগারে থেকেই বলেছেন সরকার ৯০ ভাগ নড়ে গেছে আর ১০ ভাগ ধাক্কা দিন তাহলে সরকারের পতন হয়ে যাবে।”
এছাড়াও তারা বর্তমান পরিস্থিতি নিয়েও সমালোচনা করে বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে নরসিংদী জেলা গণ অধিকার পরিষদ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।