
জুলাই-আগস্টে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে জেলা গণঅধিকার পরিষদ-জিওপি এই কর্মসুচির আয়োজন করে।
দুপুরে শহরের দয়াময়ী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা গণঅধিকার পরিষদ। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে ও ক্ষমতা চিরস্থায়ী করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসররা গণহত্যা শুরু করে, যা ৫ই আগষ্ট পর্যন্ত চলতে থাকে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোরসরা এখনো প্রকাশ্যে রয়েছে। তাই তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।
রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করায় এ সময় শহরের যানজট সৃষ্টি হয়। পরে নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক হাছিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.