
শেখ হাসিনা ভারতে থেকে যে অবিরাম বিবৃতি দিচ্ছেন, তার ফলেই ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সাংবাদিকদের কাছে এমন দাবি করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনা ভারতে বসে বক্তব্য দিয়ে যে অস্থিরতা করছে, তা যেন না করে সেটা লিখিত ভারতকে জানানো হয়েছে। বক্তব্য দেয়ার প্রতিবাদে ঢাকায় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার কাছে প্রতিবাদ পত্র হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, বক্তব্য দেয়া থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে বারবারই ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এখন দিল্লি কী করছে সেটি পর্যবেক্ষণ করছে ঢাকা।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারতীয় কোম্পানি আদানির সাথে করা চুক্তিতে দেশের স্বার্থ রক্ষিত হয়নি। এসময় তিনি জানান, এপ্রিলের মধ্যে ঢাকা সফর করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তাদের সাথে সম্পর্ক ভাল করে সর্বোচ্চ সুবিধা নিতে চায় ঢাকা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.