
নরসিংদী বেলাবতে অবৈধ ভাবে মাটি কাটছে সেচ্ছাসেবকদলের নেতা কয়েস। ৬ ফেব্রুয়ারি নরসিংদীর বেলাব উপজেলার উজিলাব ইউনিয়নে জমি থেকে মাটি কেটে বিক্রি করছেন বলে সংবাদ পাওয়া যায়।
সংবাদ তদন্তে সাংবাদিক তার কাছে গেলে তিনি অনুমতি নিয়েই মাটি কাটছে দাবি করে এবং বেলাব উপজেলা সহকারি সাবেক ভূমি কর্মকর্তা নাজমুল হাসান সাক্ষরিত কাগজ দেখায়।
কাগজের সত্যতা যাচাইয়ের জন্য বেলাবো উপজেলার বর্তমান সহকারী কমিশনার ভূমি কর্মকর্তাকে কাগজটি পাঠালে তিনি সাংবাদিকদের জানান, বেলাবো উপজেলার সাবেক সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসানের কাছে উজিলাব ইউনিয়নের বাসিন্দা কয়েস তার নাল জমিতে মাছ চাষ করবে বলে গত ৩০.১২.২৪ ইং চার দিনের জন্য মাটি কাটার অনুমতি নিয়েছিল এবং পরবর্তীতে আমি আসার পরে আমার কাছেও গিয়েছিল কিন্তু আমি মাটি কাটার অনুমোদন দেইনি। জমি থেকে মাটি কাটা এবং বিক্রি করা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ এবং আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব।
অনুমোদন কাগজের সত্যতা যাচাই করতে গেলে অভিযোগকারী কায়েস বলেন ,আমি স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমার কোন অনুমতির প্রয়োজন নেই। আমরা ১৭ বছর কষ্ট করেছি এখন আমরা তার ফল ভোগ করব আমাকে কেউ কিছু করতে পারবে না।
পরবর্তীতে সাংবাদিকদের উপর জোর খাটিয়ে সহকারী কমিশনার ভূমিকে কল দিয়ে তার উপর আনা সকল অভিযোগ মিথ্যা বলে প্রকাশ করার জন্য চাপ দেন। এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা কর্মীকে জিজ্ঞাসা করলে উনারা বলেন কারো ব্যক্তিগত কুকর্মের ফল দল বহণ করবে না।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.