নিউজ ডেস্ক
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীতে অনুষ্ঠিতব্য পলাশ রাইজিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সারওয়ার তুষার।

এসময় তিনি আরো বলেন, ‘ আমরা আশা করছি, আগামীতে যে নির্বাচন হবে নরসিংদীতে ৫টি আসনে জনগণের বিপুল ভোটে জাতীয় নাগরিক কমিটির প্রার্থীই নির্বাচিত হবে। এতে আপনারা বিশ্বাস করেন, নরসিংদী জেলার সকল আসন আমরা পাবো। আগামী এক বছর আমাদের জনগণের দ্বারে দ্বারে যেতে হবে।’
নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে তিনি বলেন, ‘ আমরা বলেছি ফেব্রুয়ারির ৩য় সপ্তাহে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে। যত ঝড় আসুক, যত ঘুর্ণিঝড় আসুক আমরা সেটা একসাথে মোকাবিলা করবোই।রাজনৈতিক দল ঘোষণা হবেই। এটা কেউ দমিয়ে রাখতে পারবেনা।’

এছাড়াও তিনি গাজীপুরে ছাত্রদের উপর আক্রমণের তীব্র প্রতিবাদ করেন এবং জড়িতদের শাস্তির দাবী করেন। এসময় তিনি দাবী করেন, ‘সরকার জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের সেবা নিশ্চিত করেননি।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মূখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ বলেন,’ একটি রাজনৈতিক দল বিপ্লবের পর আমরা যা করতে গিয়েছি তাতেই বাঁধা প্রদান করেছে। জুলাই বিপ্লবের ঘোষণা পত্র চেয়েছি তাতে বাঁধা, আওয়ামীলীগ নিষিদ্ধ করতে দাবী করেছি তাতেও বাঁধা, সংস্কার চেয়েছি তাতেও তারা বাঁধার দেয়াল তৈরি করেছে।’

পলাশ উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও রফিকুল ইসলাম সুজনের পরিচালনায় নরসিংদীতে অনুষ্ঠিতব্য পলাশ রাইজিংয়ে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জজ কোর্টের স্পেশাল নারী ও শিশু ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর এড. সেলিনা আক্তার শেলি, জাতীয় নাগরিক কমিটির কেন্দীয় সদস্য এবং সুপ্রিম কোর্ট উইং এড. আবদুল আলীম, জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সংগঠক সাইফুল্লাহ হায়দার, নাহিদা সারওয়ার চৌধুরী, প্রীতম দাস, কেন্দ্রীয় নাগরিক কমিটির নির্বাহি সদস্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজনুভা জাবিন,জাতীয় নাগরিক কমিটি নরসিংদী জেলার মূখ্য সংগঠক আওলাদ হোসেন জনি, ওমর ফারুক খান, ছাত্র নেতা খালেদ সাইফুল্লাহ, গোলাম রেশাদ তমাল ও ফাহিম ভুইয়া রাজ অভিসহ নরসিংদী জেলা ও উপজেলা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃবৃন্দ।

