নিউজ ডেস্ক

দেশের সার্বিক বিষয়ে বিবেচনা করে অল্প জায়গায় পরিকল্পিত বাসস্থান সময়ের দাবী। দেশে জনসংখ্যার ঘনত্ব দিন দিন বাড়লেও ভুমি  কমেই যাচ্ছে কল-কারখানা নির্মাণ ও বাড়ীঘর অপরিকল্পিত নির্মাণ ব্যবস্থানায়।


সময়ের চাহিদাকে সামনে রেখে, সুন্দর ও পরিপাটি পরিবেশ গঠনে আবাসিক বাসভবন নির্মাণ উত্তরোত্তর বেড়ে ই চলছে।
পরিকল্পিত বাসস্থান গড়তে নরসিংদীতে ব্যবসায়ীকভাবে উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে স্বপ্ননীড় প্রোপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম সুমন। স্বপ্ননীড়ের নতুন আরো একটি আবাসন প্রকল্পের শুভ উদ্বোধন হলো নরসিংদীর পশ্চিম ব্রাহ্মন্দীতে। স্বপ্ন নীড় প্রোপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনায় নতুন আবাসন প্রকল্পে নতুনভাবে যুক্ত হলো অথৈ টাওয়ার।
সোমবার সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র ১০২ পশ্চিম ব্রাহ্মন্দীতে স্বপ্ননীড় প্রোপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনায় অথৈ টাওয়ার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী সদর আসনের সাবেক সাংসদ খাইরুল কবির খোকন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর শিক্ষার কারিগর, নরসিংদী সরকারি কলেজে সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি এড. আবদুল মান্নান ভুইয়া, প্রবীণ আইনজীবী এড. আবদুল বাসেত খান, জেলা বিএনপির নেতৃবৃন্দ ও নরসিংদী জেলা ছাত্র দল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, আলিফ লুঙ্গি এর প্রোপাইটার জহিরুল ইসলাম সুমন ভুইঁয়া ও স্বপ্ননীড় প্রোপার্টিজ লিমিটেড পরিবারের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
এসময় উপস্থিত অতিথিগণ স্বপ্ন নীড় প্রোপার্টিজ লিমিটেড এর আবাসন প্রকল্পের আওতায় নির্মাণ কাজের গুণগত মানের ভূয়সী প্রশংসা করেন।