
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে ১টি মামলায় নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (১৯ ফ্রেব্রুয়ারী) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ কালীগঞ্জ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় কালীগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী জমির হোসেন (৩৩) কে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় সহ বাজার মনিটরিং করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি, বেঞ্চ সহকারী মো: আলামিন ভূঁইয়া ও কালীগঞ্জ থানার পুলিশের সদস্যগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.