নিউজ ডেস্ক

নরসিংদীতে রাসেল মোল্লা নামক একজন গণমাধ্যমকর্মীর বাসায় ঢুকে তাকে শারীরিক নির্যাতনের হুমকি প্রদান করে স্থানীয় একটি কুচক্রী মহল। এতে গণমাধ্যমকর্মী তার ও পরিবারে নিরাপত্তা নিয়ে শংকিত হয়ে থানায় অভিযোগ করেন মিডিয়া কর্মী রাসেল মোল্লা!

হুমকি দাতা শহিদ


রাসেল মোল্লা নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকার ভরতেরকান্দী গ্রামের মো. হিরণ মোল্লার ছেলে। তিনি রুপসী বাংলা টেলিভিশন এ জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।
অভিযোগে জানা যায়, গণমাধ্যমকর্মী রাসেল মোল্লাকে পূর্ব শত্রুতার জেরে শহীদ পিতা আ. রশিদ, রুমা আক্তার স্বামী শহীদ, মফিজ ওরফে মফিজুর রহমান, সোমা আকতার পিতা মৃত মজিবুর রহমান প্রমূখ গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় বাসায় গিয়ে রাসেল মোল্লাসহ পরিবারের সবাইকে আট-দশজনের একটি গ্রুপ নোংরা ভাষায় গালাগালি ও হুমকি প্রদান করেন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, গণমাধ্যমকর্মী রাসেল মোল্লার বড় ভাই (দুবাই প্রবাসী) আব্দুর রব মোল্লার সাথে ব্যবসায়ীক কারণে লেনদেন হয় অভিযোগে উল্লেখিত মফিজ ওরফে মফিজুর রহমান এর সাথে যা গণমাধ্যমকর্মী রাসেল মোল্লা বা তার পরিবার অবগত নয়। তবে ব্যবসায়িক লেনদেন চুকিয়ে প্রবাসী হয়েছেন তার ভাই গত ৩ বছর পূর্বে।

শিবপুর থানায় অভিযোগ পত্রের কপি

গণমাধ্যমকর্মী রাসেল মোল্লা তাদের এই ব্যাপারে কোন ধরণের সহযোগিতার অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তাকে মারতে উদ্ধত হোন শহীদের আদেশে সকলেই এবং হাত-পা ভেঙে ফেলার হুমকি প্রদান করে তারা।
ফলে গণমাধ্যমকর্মী রাসেল মোল্লা তার এবং তার পরিবারের নিরাপত্তা নিয়ে শংকিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে নরসিংদীর শিবপুর উপজেলা মডেল থানায় একটি অভিযোগ করেন।
এথানার দায়িত্বরত কর্মকর্তা জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতাকে হুমকির মুখে ফেলা এসব ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় অনেক গণমাধ্যমকর্মী। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।