
জামালপুর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে আসা আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগি থেকে অজ্ঞাতনামা একজন বয়স্ক পুরুষ মানুষের মরদেহ উদ্ধার করেছে জামালপুর রেলওয়ে থানা পুলিশ। তার সাথে একটা ব্যাগ আছে। পায়ে পিটি শো জুতা, পরনে কালো ফুলপ্যান্ট আর গায়ে ফুল হাতা শার্ট। বেশ লম্বা ও শুকনো দেহ। ২৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত সোয়া ১১টার দিকের ঘটনা। তাকে দেখতে অনেক যাত্রী ভিড় করেন।
প্রাথমিকভাবে ট্রেনটির বেশ কয়েকজন যাত্রীর বর্ণনা অনুযায়ী লোকটার কোনো পরিচয় জানা যায়নি। তার মৃত্যুর কোন কারণও জানা যায়নি। জামালপুর রেলওয়ে থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। মরদেহ জামালপুর রেলওয়ে থানা পুলিশের জিম্মায় আছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.