
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে মারিয়া আক্তার (৩) নামে একশিশুর মরদেহ উদ্ধার করেছে বাহাদুরাবাদ নৌ থানা, মডেল থানা ও জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোর চর ব্রহ্মপুত্র নদ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মারিয়া আক্তার ঝালোর চর বাজার এলাকার মুজিবুর রহমানের মেয়ে।
জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি সকালে নদ থেকে টমেটো তুলতে গিয়ে মারিয়া নিখোঁজ হয়। তাকে খোঁজাখুঁজি করে না কোথাও না পেয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস ও মডেল থানায় জানানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি যৌথভাবে অভিযান পরিচালনা করে ব্রহ্মপুত্র নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার করে। দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনর্চাজ কামরুজ্জামান বলেন, শিশু নদেতে পরে নিখোঁজ সংবাদ পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি এনে নদ থেকে মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ২৭ ফেব্রুয়ারি দুপুরে শিশু মারিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.