
ইলিশের উৎপাদন বাড়াতে ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে মার্চ-এপ্রিল দুই মাস নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করছে সরকার।পহেলা মার্চ মধ্যরাত থেকে শুরু হচ্ছে সারা দেশে সকল নদ-নদীতে মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এই কার্যক্রম।
কোনো জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গিয়ে ধরা পড়লে কমপক্ষে এক বছর থেকে শুরু করে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয়দণ্ড হতে পারে।
২০০৬ সাল থেকে ইলিশের পোনা জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরা বন্ধ থাকে। নিষেধাজ্ঞার এই সময় নৌকা ও জালের মেরামত কাজ সারতে অনেক জেলেই নিয়েছেন প্রস্তুতি।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছেন কমপক্ষে ৪৫ হাজার জেলে। ইতোমধ্যে ৪০ হাজার ৫ জন জেলের ২ মাসের খাদ্য সহায়তার চাল এসেছে।
জেলেদের ৪০ কেজি করে ৪ মাস খাদ্য সহায়তা হিসেবে চাল দেওয়া হবে। তবে সরকারি খাদ্য সহায়তা অপ্রতুল বলছেন জেলেরা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.